ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

পটুয়াখালীতে গৃহবধুকে ধর্ষন চেষ্টার অভিযোগে পল্লী চিকিৎসক গ্রেপ্তার

পটুয়াখালীর গলাচিপায় এক গৃহবধুকে ধর্ষন চেষ্টার অভিযোগে রব মৃধা (৫৫) নামের এক পল্লী চিকিৎসককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সকালে হরিদেবপুর বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় গতকাল রাতে ওই গৃহবধু নিজে বাদী হয়ে রব মৃধাকে আসামী করে গলাচিপা থানায় একটি মামলা দায়ের করেছেন। 


মামলা সূত্রে জানা যায়, রব মৃধা হরিদেবপুর বাজারের নুপুর ফার্মেসীতে পল্লী চিকিৎসকের কাজ করতো। গতকাল শেষ বিকালে ওই গৃহবধু ওই ফার্মেসীতে জন্ম নিয়ন্ত্রনের ইনজেকশন দিতে গেলে রব মৃধা তাকে ধর্ষন চেষ্টা চালায়। এসময় গৃহবধুর ডাক চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে রব দৌড়ে পালিয়ে যায়।


গলাচিপা থানার ওসি শওকত আনোয়ার জানান, গ্রেপ্তার রব মৃধাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

ads
ads
ads

Our Facebook Page

↑